আমার বউ কালো ||

মেয়েদের বেলায় " সুন্দরী" শব্দটা যেমন ব্যাবহৃত হয় ছেলেদের বেলায়ও " সুঠামদেহী " শব্দটা ব্যাবহৃত হয়। তাই বলে ছেলেদের সৌন্দর্য যে দেখা হয়না তেমনটা কিন্তু নয়। ফর্সা ছেলে দেখলে মেয়ের গার্জিয়ানরা বিয়ে দেওয়ার জন্য মুখিয়ে থাকে। কিন্তু বিয়ের পরে ফর্সা ছেলে আর শ্যামলা মেয়ে যখন একসাথে কোথাও যায় তখন বাধে সমস্যা। বিষয়টি বুঝিয়ে বলি... সমাজে প্রতিষ্টিত ধারনা হচ্ছে ছেলে যেমনই হোক। মেয়ে হতে হবে সাদা ধবধবে ফর্সা। ফলে সমাজের সবাই যখন বউ দেখতে আসে তখন জামাইকে বলে বাহ" কি কপালরে একটা বউ পেলি! অথবা বর কে চিমটি কেটে বলবে, হুম তুমি ভাগ্যবান। আর জামাই বাবু এদিকে বউয়ের সুনাম শুনে একদম মাতোয়ারা যাক" পাইছি সুন্দরী বউ! আচ্ছা যদি এর বিপরিত হয় তখন? দরুন - কোন অনুষ্টানে ফর্সা স্বামী আর শ্যামলা স্ত্রী গেলো। শুরু হয়ে যায় মানুষের বিরুপ মন্তব্য। হায় আল্লাহ, অমুকের বউকে দেখছি কালো " এত মেয়ে দেখে শেষমেষ এই মেয়েকে বিয়ে করলো। হুম" ভাগ্যবতী মেয়ে এত সুন্দর জামাই পাইছে। এসব কথা শুনে স্বামীর মন খারাপ হয়। মেয়েটিও নিদারুণ কষ্ট পায়। পরোক্ষভাবেই তখন জামাই তার বউকে অতিরিক্ত রুপ চর্চা করার জন্য চাপ দিতে থাকে। আর স্বভাবগত ভাবেই মেয়েটি নিজেকে রুপচর্চায় মাতিয়ে রাখেন। যাতে অন্য কেউ দেখলে বলবে না মেয়েটি এই ছেলেটির জন্য ঠিকাছে। কিন্তু.... ফলে এই পরিস্হিতে অনেক সময় মানদন্ড লঙ্ঘন করে। মেয়েটি তার নিজেকে গুণ দিয়ে সাজানোর চেয়ে ফেইস পাউডার দিয়ে সাজানোকেই বেশি গুরুত্ব দিয়ে থাকে। মেয়েটি হয়ে উঠে অহংকারী। অবশেষে সৌন্দর্য মানেই হলো তার কাছে " ফর্সা শরির আর ফর্সা মুখ। এজন্য আমাদের "বোন " ভাগনি, কিংবা মেয়ে বিয়ে দেয়ার সময় ঐ রকম ছেলে পছন্দ করা উচিত " যেই ছেলে কিনা উৎফুল্ল আর গর্বের সাথে বলবে। " আমার বউ কালো "

Comments