দুর্গন্ধময় মাটি একফোঁটা বীর্য।
; মাটি।
এক ফোটা বীর্য।
নারী পুরুষের মিলনের ফলে তোমার সৃষ্টি।
৩১০ দিন অন্ধকার গর্তে পড়েছিলে তুমি।
ছিলনা কোন আলো বা পানি বাতাস। ছিলনা কোন খাদ্য বা পানীয়। তুমি বেঁচে ছিলে মাসের পর মাস ধরে। বলো কে তোমাকে বাঁচিয়ে রেখেছিল?
মায়ের পেটে ছিলে তুমি। তোমাকে দেখে রাখার কেউ নেই। চোখ ফোটেনি ধপাস ধপাস করে মায়ের পেটে লাত্তি মারতে তুমি। তোমার মা " উঁহু " করে উঠতো।
তুমি বোবা ছিলে। জবান ফেটেনি। আমি তোমার দুটা ঠোঁটকে জোড়া লাগিয়ে রেখেছিলাম। নাকের ছিদ্রে দিয়ে রেখেছিলাম কুদরতের পরশ। কানের ছিদ্রে দিয়েছিলাম কুদরতের পট্টি। যদি এগুলি খুলা থাকতো মায়ের রক্ত আর বিষাক্ত পানি গিয়ে মুহুর্তেই তোমাকে মেরে ফেলতো।
বলো.......?.
কে?
কে?
কে?
কে করেছিল এগুলি?
বান্দা" আমি কাদের তুমি মাকদুর।
বান্দা " আমি জাবের তুমি মাজবুর।
বান্দা " আমি রাজ্জাক তুমি মারজুক।
বান্দা " আমি রব তুমি মারবুব।
বান্দা " আমি মালেক তুমি মামলুক
বড়ো হয়েছো! আমাকে প্রতিদান দিলে আমার অবাধ্যতা করে। যৌবন লাভ করেছো আমাকে কতবার খুশি করেছো? আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছো ' আর আমি বার বার তকে ডাকি! তর জন্য খুব মায়া লাগে আমার।
যাসনে.... আয় ফিরে আয়।
আমার দিকে আয় বান্দা,এখনি ফিরে আয়।
Comments
Post a Comment