স্বামী অন্য কারো সাথে হারাম সম্পর্কে লিপ্ত হয়ে গেলে স্ত্রীর করণীয় কি??
আমার স্বামী আমার অঘোচরে সেক্স চ্যাট করে। কিছুদিন আগে দেখি সে মোবাইলে অন্যে একটি মেয়ের সাথে সেক্সুয়াল মেসেজ আদানপ্রদান করছে। ঐ মেয়ে তাকে নগ্ন ও অর্ধনগ্ন ছবি দিয়ে রেখেছে। মেসেন্জার চেক করে আমার স্বামীর ও ঐ মেয়ের বহু নগ্ন ছবি পাই
ঐ মেয়ের ও স্বামী আছে যতটুক বুঝলাম। আমি যে জানি এটা সে জানেনা। এক্ষেত্রে আমি এখন কি করতে পারি? আমরা দুইজন ই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি।–
ইচ্ছাকৃতভাবে নাম প্রকাশ করা হয় নি।
প্রিয় প্রশ্নকারী ভাই "
যে বোন আপনার কাছে বিষয়টি জানতে চেয়েছেন তার জন্য আমরা দোয়া করি। নিশ্চয় আপনার স্বামী বড় একটি ফেতনায় পড়ে গিয়েছে। আপনার স্বামী ধীরে ধীরে আপনার চোখের সামনে দূরে হারিয়ে যাচ্ছে দেখে নিশ্চয় আপনি এক অব্যক্ত বেদনা দ্বারা প্রতিনিয়ত পিষ্ট হচ্ছেন। এজন্য প্রথমেই আমরা আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন আপনার বেদনা মুছে দেন এবং আপনার ভালোবাসার মানুষটিকে যেন আপনার প্রতি পরিপূর্ণ আগ্রহী ও মনোযোগী করে দেন।
#দ্বিতীয়তো পরামর্শ হলো...
.স্বামীকে অনেক বেশী ভালবাসুন। কেননা, এই মুহূর্তে তার জন্য আপনার ভালোবাসা বেশি প্রয়োজন। সুতরাং তার জন্য নিজেকে পরিপাটি রাখুন। তার সাথে যতটা সম্ভব ঘনিষ্ঠ-সময় কাটান। আপনার আচরণ, কথা সব কিছুতেই যেন ভালোবাসার প্রকাশ ঘটে। স্মার্ট হয়ে থাকুন। তার সঙ্গে এমনভাবে চলুন, যেন আপনি কিছুই জানেন না। দেখুন, রাসূলুল্লাহ ﷺ সর্বোত্তম নারীর পরিচয় দেন এভাবে–
الَّتِي تُطِيعُ إِذَا أَمَرَ ، وَتَسُرُّ إِذَا نَظَرَ ، وَتَحْفَظُهُ فِي نَفْسِهَا وَمَالِهِ
যে স্বামীর অনুগত থাকে, স্বামী তার দিকে তাকালে সে আনন্দ প্রকাশ করে এবং নিজের চরিত্র ও স্বামীর সম্পদ হেফাজত করে। (নাসাঈ কুবরা ৮৬৩৮)
#তৃতীয়ত পরামর্শ হলো.
আপনার স্বামী নিশ্চয় একটা ফেতনার ভেতরে পড়ে গিয়েছে। আর আপনি যেহেতু তার সবচেয়ে কাছের কল্যাণকামী, সেহেতু এই ফেতনা থেকে উত্তরণের জন্য তার জন্য আল্লাহর কাছে অধিকহারে দোয়া করুন। কোরআনে বর্ণিত এ দোয়াটিও করতে পারেন; ইনশা-আল্লাহ আল্লাহ আপনার স্বামীকে আপনার চোখের শীতলতা বানিয়ে দিবেন।
رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا
এ দোয়াটি বেশি বেশি পড়ুন
#চতুর্থ পরামর্শ হল...
. আপনি বিষয়টি জানেন না এমনভাবে তাকে নম্রতা ও ভালোবাসার সঙ্গে সুযোগ বুঝে কিছু কিছু নসিহত করুন। তাকে বুঝাতে থাকুন। আল্লাহর ভয় দেখান।
পরিশেষে আবারো দোয়া করছি, আল্লাহ তাআলা যেন আপনাদের পরস্পরকে পরস্পরের জন্য চোখের শীতলতা ও অন্তরের প্রশান্তি বানিয়ে দেন। এভাবে স্বামীকে বুঝান ও তার জন্য হেদায়াতের দোয়া করতে থাকুন
জাযাকুল্লাহ...
Comments
Post a Comment