স্ত্রীর দুধ পান করা কি জায়েজ??
গতরাতে আমার স্ত্রীর সাথে মেলামেশা করার সময় আমি বেশি উত্তেজিত ছিলাম। আমার স্ত্রীর স্তনে দুধ রয়েছে। উত্তেজনার কারনে আমি উত্তেজনাবসত স্ত্রীর স্তন থেকে অনেক দুধ পান করে ফেলেছি ঐ সময় আমার হুশজ্ঞান ঠিক ছিলনা । পরবর্তিতে হিতাহিত জ্ঞান আসার পর আমি বুঝতে পেরেছি এটা ঠিক হয়নি। এখন আমার করনীয় কি, স্ত্রী তালাক হয়ে গিয়েছে ?
প্রিয় প্রশ্নকারী ভাই,
প্রায় সকল আলেম এব্যাপারে একমত যে, স্ত্রীর দুধ পান করা স্বামীর জন্য হারাম। (জাওয়াহিরুল ফিকহ ৭/৪৬)।
সুতরাং স্ত্রীর স্তনে যদি দুধ থাকে তাহলে স্বামীকে সর্তক থাকতে হবে, যেন দুধ মুখে না আসে। যদি দুধ মুখে আসার আশঙ্কা থাকে সে ক্ষেত্রে চোষণ থেকে বিরত থাকা উচিত। (মাহমূদিয়া কাদিম ১২/৩১০, শামী ১/৩১)
তদুপরি স্ত্রীর স্তন চোষার ফলে যদি দুধ বেরিয়ে মুখে চলে আসে তাহলে সে দুধ গলায় বা খাদ্যনালীতে যাওয়ার পূর্বেই ফেলে দিতে হবে। যদি ফেলে না দিয়ে গিলে ফেলে তাহলে তা স্বামী স্ত্রী সম্পর্কে কোনো প্রভাব সৃষ্টি করবে না। বা তালাক হবেনা।
তবে কাজটি যেহেতু গুনাহর কাজ
তাই আল্লাহর কাছে তাওবা করে নেয়া উচিত।
........................
জবাবদানে -
মুফতি মোহাম্মদ বিন ইয়ামিন
Comments
Post a Comment