ফজরের সুন্নত শেষে মহামূল্যবান কিছু আমল। সুরা ফাতেহার মহত্ত্ব ও ফজিলত।

 


ফজরের সুন্নত শেষে মহামূল্যবান কিছু আমল। সুরা ফাতেহার মহত্ত্ব ও ফজিলত।


আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়াবারাকাতু?


প্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই আল্লাহ তা'আলার অশেষ রহমতে অনেক ভালো আছেন। 


আমি প্রতিনিয়ত আপনাদের সাথে বিভিন্ন ইসলামিক শিক্ষণীয় লেখা শেয়ার করার চেষ্টা করি। 


যেহেতু আমরা মুসলিম তাই আমাদেরকে সর্বক্ষেত্রে ইসলামকে অগ্রাধিকার দেওয়া উচিৎ।

আমাদের কিতাবের নাম হচ্ছে মহাগ্রন্থ আল কুরআন। মানব জীবনের সকল সমস্যার সমাধান এই কুরআনের মধ্যেই রয়েছে। 

আল্লাহ তা'আলার ঐশী বাণী আখেরী জামানার পয়গম্বর হযরত মোহাম্মদে আরাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল হওয়া কিতাবেই রয়েছে ইহলৌকিক এবং পারলৌকিক হর ধরনের কল্যাণ সফলতা ও কামইয়াবী।


এই কুরআনের প্রথম সুরা!

সুরাতুল ফাতিহার মহত্ত্ব ও ফজিলত নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি। 


ফজরের সুন্নত শেষে মহামূল্যবান কিছু আমল। সুরা ফাতেহার মহত্ত্ব ও ফজিলত। 


➤রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যার কুদরতি হাতে আমার প্রাণ, আমি তার শপথ করে বলছি, সুরা ফাতেহার মতো কোনো সুরা তাওরাত, ইঞ্জিল, যবুর এবং স্বয়ং কুরআনের মধ্যেও নেই।

[মুয়াত্তা ইমাম মালিক, মুসনাদে আহমদ/ইবনে কাসীর]


➤হযরত আবু হুরায়রা (রাঃ) থেকে বর্নিত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুরা ফাতিহা প্রত্যেক রোগের ঔষধবিশেষ। 

[তিরমিজি]


➤হযরত আব্দুল মালিক ইবনে উমাইর (রাঃ) বর্ণনা করেন,হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, সুরা ফাতেহার মধ্যে যাবতীয় রোগের শেফা রয়েছে। 

[দারামি ২/৫৩৮, মুনতাখাব হাদীস]


➤কেউ দাঁত, মাথা কিংবা পেট ব্যাথায় আক্রান্ত হলে সুরা ফাতেহা ০৭ বার উক্ত ব্যাক্তির উপর দম (ফুঁ) করলে রোগীর দাঁত, মাথা কিংবা পেট ব্যাথা ভালো হয়ে যাবে।

[মাযাহেরে হক / ফাযায়েলে আমাল]


ফজরের সুন্নত শেষে সুরা ফাতেহার আমল।

[ফরজ ও সুন্নতের মধ্যবর্তী সময়ে ২১/৪১ বার]


নিয়মিত ফজরের ফরজ ও সুন্নতের মধ্যবর্তী সময়ে ২১ বার বিসমিল্লাহ'র সাথে প্রথম আয়াত মিলিয়ে


 [ بسم الله الرحمن الرحيم الحمد لله رب العلمن

''বিসমিল্লাহির রাহমানির রাহিমিল হামদু লিল্লাহি রাব্বিল আলামিন ] এইভাবে সুরা ফাতেহা ২১ পাঠ করলে। 


✪সে দরিদ্র হলে অর্থশালী হয়ে যাবে।

✪ঋণগ্রস্ত থাকলে ঋণমুক্ত হবে । 

✪দূর্বল থাকলে শক্তিশালী হবে । 

✪সকলের অনুরক্ত ও ভক্তিভাজন হবে । 

✪শত্রুর চোখে ভয়ংকর ও বন্ধুর নিকট প্রিয় হবে । 

----মাসআলা ও মাসায়েল----


উক্ত নিয়মে ৪০ দিনের মধ্যে বাদ না দিলে। 

✪সে হারানো চাকরি খুঁজে পাবে । 

✪বন্ধা স্ত্রীলোক সন্তান লাভ করবে । 


কেউ নিয়মিত ফজরের সুন্নত ও ফরজের মধ্যবর্তী সময়ে ৪১ বার সুরা ফাতেহা বিসমিল্লাহ'র সাথে প্রথম আয়াত মিলিয়ে । °°°°[[ بسم الله الرحمن الرحيم الحمد لله رب العلمن

বিসমিল্লাহির রাহমানির রাহিমিল হামদু লিল্লাহি রাব্বিল আলামিন]]°°°°

এভাবে পড়লে। 


☆সে যে উদ্দেশ্যে পাঠ করবে, উহা হাসিল হবে।

☆উহা পানিতে দম করে যে কোনো রোগী কিংবা যাদুগ্রস্থ ব্যাক্তিকে পান করালে উক্ত রোগী আরোগ্য লাভ করবে।

[মাযাহেরে হক / ফাযায়েলে আমাল]



 সুরা ফাতিহা বাংলা উচ্চারণ  আয়াতসমূহ ও অর্থ:


ﺑِﺴْﻢِ ﭐﻟﻠَّﻪِ ﭐﻟﺮَّﺣْﻤَٰﻦِ ﭐﻟﺮَّﺣِﻴﻢِ ۝

বিসমিল্লাহির রাহমানির রাহিম

পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে।


1. ﭐﻟْﺤَﻤْﺪُ ﻟِﻠَّٰﻪِ ﺭَﺏِّ ﭐﻟْﻌَﺎﻟَﻤِﻴﻦَ ۝

আলহামদুলিল্লা-হি রাব্বিল আ-লামীন।

সমস্ত প্রশংসা জগতসমূহের প্রতিপালক আল্লাহর

জন্যে।


2. ﭐﻟﺮَّﺣْﻤَٰﻦِ ﭐﻟﺮَّﺣِﻴﻢِ ۝

আর রাহমা-নির রাহীম।

অনন্ত দয়াময়, অতীব দয়ালু।


3. ﻣَﺎﻟِﻚِ ﻳَﻮْﻡِ ﭐﻟﺪِّﻳﻦِ ۝

মা-লিকি ইয়াওমিদ্দীন।

প্রতিফল দিবসের মালিক।


4. ﺇِﻳَّﺎﻙَ ﻧَﻌْﺒُﺪُ ﻭَﺇِﻳَّﺎﻙَ ﻧَﺴْﺘَﻌِﻴﻦُ ۝

ইয়্যা-কা না’বুদু ওয়া ইয়্যা-কানাছতা’ঈন।

আমরা শুধু আপনারই দাসত্ব করি এবং শুধু আপনারই

নিকট সাহায্য কামনা করি।


5. ﭐﻫْﺪِﻧَﺎ ﭐﻟﺼِّﺮَﺍﻁَ ﭐﻟْﻤُﺴْﺘَﻘِﻴﻢَ ۝

ইহদিনাসসিরা-তাল মুছতাকীম।

আমাদের সরল পথনির্দেশ দান করুন।


6. ﺻِﺮَﺍﻁَ ﭐﻟَّﺬِﻳﻦَ ﺃَﻧْﻌَﻤْﺖَ ﻋَﻠَﻴْﻬِﻢْ ۝

সিরা-তাল্লাযীনা আন’আম তা’আলাইহিম।

তাদের পথে, যাদের আপনি অনুগ্রহ

করেছেন।


7. ﻏَﻴۡﺮِ ﭐﻟْﻤَﻐْﻀُﻮﺏِ ﻋَﻠَﻴۡﻬِﻢۡ ﻭَﻟَﺎ ﺍَ۬ﻟﻀَّﺂﻟِّﻴﻦَ ﺹ ۝

গাইরিল মাগদূ বি’আলাইহীম ওয়ালাদ্দাল্লীন।

(আমিন )

এবং তাদের পথে নয় যারা আপনার ক্রোধের

শিকার ও পথভ্রষ্ট । ( কবুল করুন )


ভাবানুবাদ

১:পরম করুণাময়, অতি দয়ালু আল্লাহর নামে।

২:সমস্ত প্রশংসা জগতসমূহের প্রতিপালক আল্লাহর

জন্যে।

৩:অনন্ত দয়াময়, অতীব দয়ালু।

৪:বিচার দিবসের মালিক।

৫:আমরা শুধু আপনারই দাসত্ব করি এবং শুধু আপনারই নিকট

সাহায্য কামনা করি।

৬:আমাদের সরল পথনির্দেশ দান করুন।

৭:তাদের পথে, যাদের আপনি অনুগ্রহ করেছেন,

এবং তাদের পথে নয় যারা আপনার ক্রোধের শিকার ও

পথভ্রষ্ট । ( কবুল করুন )


Comments