শপ্নে রাসুল সাঃ কে দেখলে কি হয়??

 শপ্নে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলে কি হয়?


আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়াবারাকাতু?

প্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই আল্লাহ তা'আলার অশেষ রহমতে অনেক ভালো আছেন। 

আজ আমি আপনাদের সাথে শেয়ার করব, শপ্নে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলে কি হয়? এবং এর তদবির কি?

তাহলে চলুন বন্ধুরা শুরু করি


কেউ শপ্নে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যিয়ারত লাভে ধন্য হল এবং সেখানে কোনো অপ্রিয় কথা বা অপ্রীতিকর দৃশ্য পরিলক্ষিত হয় নি, তাহলে এটা তার জন্য সুসংবাদের আলামত। তার দ্বারা নেক আমল সাধিত হওয়ার লক্ষণ। পক্ষান্তরে সপ্নে অপ্রীতিকর কিছু দেখা গেলে বুঝতে হবে- স্বপ্নদ্রষ্টার জীবনে দুঃখ, কষ্ট, অভাব, সংকট দেখা দেবে।
কেউ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুর্বর শুষ্ক ভূমিখণ্ডে দেখতে পেলে সে স্থান সবুজ শস্য-শ্যামল হয়ে উঠবে। 
কেউ তাকে বিপদ মুসিবতকালে দেখতে পাওয়ার অর্থ হল তার সকল বিপদাপদ দূর করে দেবেন। কেউ স্বপ্নে দেখলো রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো আঙিনায় উপস্থিত। এর অর্থ- সে স্থানে অগ্নিকুণ্ড কিংবা অন্য কোনো উপায়ে ধ্বংস নেমে আসবে। কেউ তাকে অপুর্ণ দেহ, অসুস্থ, রুগ্ন, মৃত কিংবা বিকৃত কোনো অবস্থায় দেখতে পেলেও স্বপ্নের কোনো কল্যাণ নেই, এটি অশুভ স্বপ্ন। একে দর্শনকারী ব্যাক্তির দ্বীনদারির মধ্যে ত্রুটির আলামত মনে করতে হবে। 
কেউ দেখল তিনি সুন্দর পোষাকে বিভূষিত। এটি দ্বারা বুঝবে তার উম্মত দ্বীন-দুনিয়া উভয় জগতে উত্তম হালে আছে। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ চলমান অবস্থায় দেখতে পেল। এর অর্থ হবে নিজ উম্মতকে তিনি জিহাদের হুকুম দিচ্ছেন। কিন্তু একে দর্শনকারীর দ্বীনদারীর মধ্যে ত্রুটির আলামত বলেও বুঝতে হবে।  
কেউ স্বপ্নে দেখলো রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ্জ পালন করছেন, ব্যাখ্যা হবে- দর্শনকারী ব্যাক্তির হজ্জব্রত পালনের সৌভাগ্য হবে। 
কেউ দেখল, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করছেন। এর অর্থ হবে, তার উম্মত শরীয়তের আনুগত্যে এগিয়ে যাবে। 
কেউ স্বপ্নে দেখলো রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়নায় চেহারা দেখছেন। ব্যাখ্যা হবে, নিজ উম্মতকে তিনি আমানত আদায়ে উদ্বুদ্ধ করছেন। 
এক ব্যাক্তি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আহাররত অবস্থায় দেখতে পেল। অর্থ হবে- নিজ উম্মতকে তিনি যাকাত আদায়ে উৎসাহিত করছেন। 
কেউ স্বপ্নে দেখলো, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন পরিধেয় পোশাক মোবারকের মধ্যে হতে কোনো বস্ত্র তাকে পরিয়ে দিচ্ছেন, অথবা নিজের আংটি, তরবারি কিংবা এজাতীয় কিছু দান করছেন। তাহলে ব্যাখ্যা হবে- রাজত্ব, শাসন ক্ষমতা, ফিকাহ শাস্ত্রীয় জ্ঞান, ইবাদত-বন্দেগী ইত্যাদির মধ্যে হতে যাই কিছু সে প্রাপ্ত হোক, তাতে সে চরম উন্নতি লাভ করবে। 
---------------------------------------------------
আশা করি লেখাটা আপনার কাছে ভালো লেগেছে। 
দেখা হবে পরবর্তী ব্লগে, 
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ।

আপনার লেখা পাঠাতে ইমেইল করুন নীচের দেওয়া ঠিকানায়।
abdullahrajuofficial@gmail 

Comments

Post a Comment